ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি গ্ল্যামার জগতে প্রবেশ করেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের হাত ধরে। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে রাজের কাছেই থাকতেন পরীমনি।
প্রয়োজক রাজ একেক সময় একেক পরিচয়ে চলাফেরা করতেন এবং প্রতারণার মাধ্যমে তিনি অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব বলছে, পরীমনির গডফাদার হিসাবে পরিচিত নজরুল রাজ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে চলতেন। কখনও তিনি চিত্রপরিচালক, কখনও ব্যবসায়ী আবার কখনও রাজনীতিবিধ পরিচয়ে চলাচল করতেন। প্রতারণার মাধ্যমে তিনি অনেক টাকার মালিক হয়েছেন।
এদিকে বুধবার রাতে পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর পরীমনি ও পিয়াসার গডফাদার হিসেবে পরিচিত রাজকেও গ্রেফতার করে র্যাব।
প্রতারণা ও পর্নো ব্যবসায় নজরুল রাজ সেমি ও কাঁকন নামের দুই তরুণীকে ব্যবহার করতেন। এই দুই তরুণীকে ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের কাজ করতেন তিনি।
নজরুল রাজের বেশ কয়েকটি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে র্যাব। এর মধ্যে ১৪টি হিসাবে ৯ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ব্যাংক ছাড়া তার হাতে বিপুল পরিমাণ নগদ টাকা রয়েছে।
বার্তা বাজার/নব