ময়মনসিংহে করোনায় আরও ২১ জনের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬৫), তারাকান্দার ইলিয়াস আলী (৭০), ত্রিশালের আব্দুল কুদ্দুস (৭০), কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দীন (৬৮), জামালপুর সদরের আসমা (৭০), টাঙ্গাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের বাজেদ আলী (৭৫), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০), রহিমা খাতুন (৪০), নজরুল (৭০), আনোয়ারা বেগম (৬৫), নান্দাইলের আমেনা (৬০), ঈশ্বরগঞ্জের রোকনউদ্দিন (৪০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল (৬০), গৌরীপুরের আরিফ (১৬), জামালপুর সদরের হজরত আলী (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন মিঞা (৪০) ও টাঙ্গাইল সদরের মোসলেম উদ্দীন (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮০ জন। এর মধ্যে ২২ জন আছেন আইসিইউতে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর