লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রোগীরা আতংকে ছোটাছুটি করলে কয়েকজন আহতহয়।
জানা যায়, আবুল খায়ের কোম্পানির কর্মকর্তারা গত ৭দিন আগে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য ৮ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন। সিলিন্ডার গুলো হাসপাতালের করোনা ইউনিটের নীচে খোলা স্থানে রাখা ছিল। হঠাৎ ১টি সিলিন্ডার বিস্ফোরণ হয়।বাকি ৭ টিতে গ্যাস স্বয়ংক্রিয় চলে যায়।
রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কোন রোগী হতাহত হয়নি। যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনার সাথে সাথে ছুটে গিয়ে সকল রোগী য়ে শান্তনা দেয়া হয়েছে।
রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন। কোন রোগী হতাহত হয়নি। ভয়ে দোতলার রোগীরা ছোটাছুটি করেছে।
ওসমান গণি/বার্তা বাজার/এসবি