সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

আওয়ামী লীগের এই এই প্রবীণ নেতা স্বাভাবিকভাবে খেতে ও কথা বলতে পারছেন।

বুধবার (৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে মঙ্গলবার দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে।

উল্লেখ্য, ২৪ জুলাই করোনা সংক্রমণ ধরা পরে। তারপর তিনি বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন। এ অবস্থায় ২৮ জুলাই বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার তেমন শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর