রাজের বাসা থেকে মাদকসহ সীসা সেবনের সরঞ্জাম জব্দ

পরীমনির পর এবার প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় র‌্যাব অভিযান পরিচালনা করে। এসময় তার বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব।

পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় রাজে বাসায় অভিযান পরিচালনা করে।

বুধবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে এসব জব্দকৃত মালামাল নিয়ে আসা হয়।

টানা দুই ঘন্টা রাত সাড়ে আটটা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। রাত ১০টা ১৫ মিনিটে র‌্যাবের সদস্যরা বানানীর বাসা থেকে আটক করে। আটককৃত নজরুল ইসলাম রাজ ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার।

এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র‌্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করে র‌্যাব।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর