হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ
“জাগ্রত মোরা মানব সেবায় “এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে নবজাগ্রত মানবকল্যাণ সংঘের পক্ষ থেকে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানিগ্রামের ২ টি হতদরিদ্র পরিবারের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন সোহাগ, সহ সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক অনিক, দপ্তর সম্পাদক খলিল মিয়া প্রমুখ।
উপকারভোগী বিধবা আলেচা খাতুন বলেন, ‘ছাগল পালন করে সংসারের অভাব দূর হবে বাগো। এই ছাগল যারা দিছে তাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ তাদের ভালা করুক’।
নবজাগ্রত মানবকল্যান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন সোহাগ বলেন, সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী হতে উৎসাহ প্রদানে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যান মূলক কাজ অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, সমাজের হতদরিদ্র পরিবারগুলোর পাশে আমরা সর্বদা থাকতে চাই।
বার্তা বাজার/টি