পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে র‌্যাব সদর দপ্তরে

আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাব। পরে তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাবের কর্মকর্তারা।

বুধবার ( ৪ আগস্ট) রাতে পরীমনিকে বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ বলেন, বেশ কিছু বিষয় নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। দীর্ঘ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের পথে রওনা হন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর