পরীমনির বেডরুম-ওয়াশরুমেও পাওয়া গেছে মদ

এ সময়ের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ নতুন ধরনের মাদক এলএসডি ও আইস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, পরীমনির বেডরুম, ড্রইংরুম, ডাইনিং রুম এমনকি ওয়াশরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা কয়েছে।

বাসাজুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল।
তার বাসার এমন কোনো জায়গা নেই, যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।

এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান শুরু করে র‌্যাব।

প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টা ১৫ মিনিটে এ চিত্রনায়িকাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় পরীমনির বাসা থেকে অভিযান চালিয়ে মদ নতুন মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়।

জানা গেছে যে, অভিযানের প্রথম দিকে পরীমনি র‌্যাবকে কোনো সহযোগিতা করেননি। তবে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইডের (এলএসডি) এবং আইস উদ্ধার করা হয়।

পরে পরীমনির ড্রইংরুমের কাভার্ড, শো-কেস, বেডরুমের সাইড টেবিল, ডাইনিং রুম, এবং বাথরুম থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর