কেরানীগঞ্জে চুরির অভিযোগে ৪ শিশুকে অমানবিক নির্যাতন

ঢাকার কেরানীগঞ্জে চার শিশুর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে মালেক নামের এক কারখানা মালিক ও তার ছেলে রাজুর বিরুদ্ধে।

বুধবার (৪ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের ইস্পাহানি ঘাট এলাকায় রাইফা মেটাল ইন্ড্রাস্টিজ নামে একটি কারখানায় এ ঘটানাটি ঘটেছে। নির্যাতিত ওই চার শিশুর নাম ইয়াসিন (১৩), মো: রানা (১১) , হাসিব (১২) ও ওহিদ (১৫)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নির্যতনের শিকার চার শিশু মেটাল ইন্ড্রাস্টিজ নামের ওই কারখানা থেকে ২/৩ কেজি পরিত্যক্ত জিআই তার নিয়ে যায়। বিষয়টি কারখানা মালিকের ছোট ছেলে মো: রাজিব জানতে পারলে তাদের ধরে এনে কারখানায় আটকে রাখে কর্মচারীদের সহায়তায় ওই চার শিশুকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে।

নির্যাতন করেও ক্ষান্ত হয়নি সে, পরে শিশুদের মাথা ধারালো কেচি দিয়ে এলো পাথারি ন্যারা করে দেয়। বিষয়টি জানার পরও কারখানার মালিক মো: মালেক ও বড়ো ভাই রাজু আহমেদ কোন ব্যবস্থা না নিয়ে উল্টো শিশুদের অভিভাবকদের ডেকে এনে ভয় ভীতি দেখিয়ে শিশুদের ছেড়ে দেয়।

নির্যাতনের বিষয়টি জানতে পেরে, কেরানীগঞ্জ ক্যাম্পের র‍্যাবে-১০ এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে কারখানা মালিক মো: মালেক ও তার বড়ো ছেলে রাজু আহমেদ কে আটক করেন।

নির্যাতনের শিকার শিশু রানার মা সাথী বেগম বলেন, আমার ছেলে চুরি করতে পারে না, যদি সে চুরি করেও থাকে তা হলে দেশে আইন আছে, বিচার আছে। কোন সুস্থ মানুষ একটা শিশুর ওপর এভাবে নির্যাতন চালাতে পারে না। অতিরিক্ত নির্যাতনের ফলে শিশুগুলো ঠিক মতো হাটতেও পারছে না।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান বলেন, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক, আমরা ঘটনাটি শুনেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। কারখানা মালিক ও তার বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত রাজিব ও কারখানা কর্মচারীদের এখোনো পাওয়া যায় নি। নির্যাতনের শিকার চার শিশুকে তাদের স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর