গাছে উঠে বৃদ্ধর স্ট্রোক, ফায়ার সার্ভিসের উদ্ধারকালে রশি ছিঁড়ে মৃত্যু

বরগুনায় নিজস্ব নারিকেল গাছে ডাব পারতে উঠে গাছে স্ট্রোক করে এক বৃদ্ধ। পরে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করে।

বৃদ্ধের সাথে থাকা গামছার সাথে ফায়ার সার্ভিসের রশি বেঁধে নামাতে গিয়েই রশি ছেড়ে ঘটনাস্থলে ইউনুস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।

বুধবার (৪ আগস্ট) বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ঘিলাতলী গ্রামের তোফেজ হাওলাদারের ছেলে ইউনুস।

ফায়ার সার্ভিসের অসাবধানতায় বৃদ্ধের মৃত্যু দাবী এলাকাবাসীর। স্থানীয়রা ফায়ার সার্ভিস সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে।

ঘটনাস্থলে তাৎক্ষণিক বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান, সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান পুলিশ সুপার। পরে শোকাহত পরিবারের আর্থিক সহযোগিতা করেন পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক।

মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর