রায়পুরে এসএমএসে করোনার রেজিস্ট্রেশন করতে ৫০ টাকা করে আদায়!

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইলে এসএমএসের মাধ্যমে করোনার রেজিষ্ট্রেশান করাতে মানুষের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে দুই স্বাস্থকর্মীর বিরুদ্ধে। অন্যদিকে সরকারি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে গিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে।

বুধবার (৪ আগষ্ট) চরপাতা ইউপির স্বাস্থ্যকেন্দ্রের পাশে মসজিদ সংলগ্ন পাটারি বাড়ীর সামনে বসে এ রেজিষ্ট্রেশানের কাজ করতে দেখা গেছে এ দুই স্বাস্থ্যকর্মী চন্দনা নাথ ও সুনিলকে ।

নাম প্রকাশে অনিচ্ছুক চরপাতা গ্রামের এক স্বেচ্ছাসেবি ও দুই নারি জানান, সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে না। তবে অনেকে আরও নিশ্চিত হতে বেসরকারি হাসপাতালে নমুনা দিতে আগ্রহী। কিন্তু তারা সহজে নমুনা দিতে পারছেন না।

রেজিস্ট্রেশন বিড়ম্বনায় তারা করোনা টেস্ট করাতে পারছেন না। হাসপাতাল গেলে বলা হচ্ছে এসএমএস করে রেজিস্ট্রেশন করাতে হবে। যাদের স্মার্টফোন নেই, আবার যাদের পড়াশোনাও নেই তারা এসএমএস করে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই ইউপি স্বাস্থ্যকেন্দ্রে ভোগান্তি হচ্ছে।

জানা গেছে, করোনার শুরুতে হাসপাতালে নমুনা দেওয়ার সময় রেজিস্ট্রেশনের জন্য হেল্প ডেস্ক ছিল। সেখানে স্বাস্থ্যকর্মীরা রেজিস্ট্রেশনের কাজটি করে দিতেন। লকডাউনে দোকানপাট ও বাজার বন্ধ থাকায় কম্পিউটারের দোকানও বন্ধ। ফলে অন্যের সাহায্যে রেজিস্ট্রেশনও করাতে পারছেন না লেখাপড়া না জানা সাধারণ মানুষ। এ কারণে ইউপি স্বাস্থ্য কেন্দ্রে মানুষের ভোগান্তি বেড়েছে।

এবিষয়ে স্বাস্থ্যকর্মী চন্দনা নাথ বলেন, আমি কিছুই জানি না। তবে সুনিল বলেন, করোনার রেজিষ্ট্রেশান করে দেই মোবাইলে। পরদিন বাজার থেকে প্রিন্ট কপি এনে দিতে যাতায়াত খরচ নিয়েছি। ভুল হয়ে থাকলে আর টাকা নেবো না। রিপোর্ট করিবেন না।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন, রোগীদের কাছ থেকে কোনভাবেই ইউপি স্বাস্থকর্মীরা রেজিষ্ট্রেশানের জন্য টাকা নিতে পারবে না। টাকা নেয়ার ঘটনা ফেইসবুকে দেখেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। হাসপাতালে নমুনা দিতে আসা মানুষের অস্বাভাবি চাপ রয়েছে।

ওসমান গণি/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর