নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে দিঘলিয়াকান্দিতে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে শিকার হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় নিযার্তিতার মা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত সালামত উল্লাহকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।
দেব দুলাল জানান, গত রবিবার (১ আগস্ট) রবিবার আনুমানিক রাত ১১টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই স্কুলছাত্রী। এসময় পূর্ব থেকে উৎ পেতে থাকা সাগর ও সালামত উল্লাহ মুখে গামছা পেচিয়ে বাড়ীর উত্তর দিকের একটি জঙ্গলে নিয়ে যায়।
পরে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরই প্রেক্ষিতে নির্যাতিতার মা মঙ্গলবার রাতে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে অভিযুক্ত করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। পরে রায়পুরা থানা পুলিশ ওই রাতেই অভিযুক্ত সালামত উল্লহকে গ্রেফতার করে।
বার্তা বাজার/টি