গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অগাস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন উপজেলার শাহাপাড়া ইউনিয়নের কবিরপাড়া গ্রামের দেলদারের ছেলে।

জানা যায়, মোস্তাকিন আজ বিকালে বাড়ির উঠানে খেলতে খেলতে হঠাৎ করে পার্শ্বে থাকা পুকুরে নেমে পানিতে ডুবে যায়।পরে লোকজন পুকুর থেকে তুলে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

শাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করছেন।

সুমন মিয়া/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর