পরীমনির বাসায় র‌্যাবের অভিযান, ফেসবুক লাইভে ডাকাত বলে অপপ্রচার (ভিডিওসহ)

বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমনির বাসায় ব্যারে অভিযান পরিচালনা করেছে র‌্যাব। রাজধানীর বনানীর বাসায় র‌্যাবের অভিযানে পুলিশ সদস্যরাও ছিলেন। সেই সাখে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন।

বুধবার (৪ আগস্ট) বিকেলে অভিযানের সময় তিনি ফেসবুক লাইভে ডাকাত বলে অপপ্রচার চালান।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে যান। এ সময় র‌্যাবের পক্ষ থেকে পরীমনিকে তার বাসায় অভিযানের কথা জানানো হয়। কিন্তু তিনি লাইভে এসে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো শুরু করেন।

এসময় লাইভে অভিযোগ করে বলেন,আমার বাসার মেইনগেটে সব ভাঙচুর করে তারা ওপরে চলে আসছে।বারবার কলিং বেল বাজাচ্ছে। পুলিশসহ কেউ শুনছে না, আমি সবাইকে ফোন করলাম, কেউ আসছে না। মরে গেলে আসবেন ভাই?

তিনি আরো বলেন, একেক জনের একেক রকমের চেহারা এরা যদি ডাকাত হয় কী করবেন? আমি এটার ভয় করছিলাম। আমি আজ লাইভ কাটব না। এখানে থানা থেকে আসতে কতক্ষণ লাগে? মানুষ কি মরে যাবে? তারা নাকি কেউ জানে না, কোন থানা থেকে আসছে, সিআইডি না র‌্যাব কেউ কিছু বলতে পারছে না।

ভিডিও দেখতে ক্লিক করুন

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার (পরীমনি) বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর