কাজিপুরে দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের কাজিপুওে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪’শ বোতল এ্যালকোহল ও আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ওই উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের মৃত ছোহরাব ফকির ওরফে জট পাগলার স্ত্রী তারা ভানু (৫৫)। তার নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অপর দিকে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে হোমিওপ্যাথিক ঔষধের দোকানে অভিযান চালিয়ে বিলচতল গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র রন্জু মিয়া (৩৮)কে ৪’শ বোতল এ্যালকোহলসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায় আটক রনজু দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে এ্যালকোহল ও ইয়াবা বিক্রি করে আসছিলো। অনুমোদনহীন এই এ্যালকোহল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমদানি করতো রনজু।

এ প্রসঙ্গে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, এ্যালকোহল ও গাঁজা কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম এ মালেক/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর