কোম্পানীগঞ্জে আবারো ১৪ জন রোহিঙ্গা আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (৪ আগস্ট) চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে- ১.জাহেদ হোসেন (১৮) ২.নূর আলম (২০) ৩.ফয়জুল ইসলাম (২৯) ৪.মোঃ রফিক (২৯) ৫.মোঃ রশিদ (১৭) ৬.কায়সার আলম (১৭) ৭.খায়রুল আমিন (২৪) ৮.নূর ইসলাম (৬০) ৯.সৈয়দুল আমিন (০৩) ১০.জাহেদা বেগম(২০) ১১. সামছুন্নাহার (১০ মাস) ১২. হারেজিনা (২০) ১৩.সাবেকুন্নাহার (০১) ১৪.জান্নাত উল্যাহ (০২)।

রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কিন্তু ইসমাইল,কবির আহমেদ ও করিম নামক দালালেরা তাদেরকে চর এলাহীর হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়।

এ বিষয়ে চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আজ বিকাল তিনটার দিকে আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে ৪ শিশু,২ নারী সহ মোট ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনতা, পরে তারা আমাকে বিষয়টি জানালে আমি তাদেরকে কোম্পানীগঞ্জ থানা প্রশাসনের কাছে হস্তান্তর করি।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুদ্দীন আনোয়ার বলেন,আটককৃতদের বিষয়ে উর্দ্ধতন কর্তিপক্ষের সাথে আলোচনা করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য,গত (১২ জুন) শুক্রবার এই একই স্থান থেকে ১২ জন রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

এম.এস আরমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর