পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে বিপুল পরিমান বিদেশি ব্র্যান্ডের মদসহ পরীমনিকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাবের অভিযানের ঘটনায় তার বাসা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের তরফ থেকে জানানো হয়েছে।

পরীমণি এখন র‍্যাব হেফাজতে আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

বুধবার(৪ আগস্ট) বিকাল থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসায় অভিযান শুরু করেন।

সূত্রে জানা গেছে, পরীমনি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হচ্ছে। তবে পরীমনির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র‌্যাব।

গত ১৩ জুন রাতে ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন নায়িকা পরীমনি। তার নিজ বাসাতেই এ সংবাদ সম্মেলন করা হয়। নায়িকার করা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর