শিবপুরে ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে ফ্রিজ প্রদান

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের অর্থায়নে ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে ভ‍্যাক্সিন সংরক্ষণের জন‍্য ২০ টি ফ্রিজ প্রদান করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এই ২০টি ফ্রিজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ এর নিকট হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা প্রকৌশলী আফির হোসেন ভূঞা, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর