ঢাকাই চিত্রনায়িকা পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চলছে বলে জানিয়েছিল র্যাব। বুধবার(৪ আগস্ট) বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসায় অভিযান শুরু করেন।
সূত্রে জানা গেছে, পরীমনি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হচ্ছে। তবে পরীমনির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র্যাব।
এদিন বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন। আজ বিকেলে সাদা পোশাকে গোযেন্দা পুলিশের একটি দল তার বাসা ঘিরে রাখে। এসময় লাইভে আসেন পরীমনি। এসময় তিনি বলেন, আমি মরবো আর দুনিয়া দেখবে না, আমি লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে লোকজন আসে, মিডিয়া আসে ততোক্ষণ লাইভ চলবে।
তিনি জানান, ২০ মিনিট ধরে আমার বাসার গেটে ধাক্কাচ্ছে কারা যেন। আমি দরজা খুলতে ভয় পাচ্ছি। তারা বলছেন তারা পুলিশ। অথচ আমি বনানী থানায় যোগাযোগ করলে তারা বলেন, আমাদের থানায় থেকে কোনো পুলিশ যায়নি।
লাইভে পরীমনি বলেন, শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে।যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলবো।
গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমণিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।
বার্তাবাজার/পি