টাঙ্গাইলে বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ জনকে ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
হাসান সিকদার/বার্তা বাজার/এসবি