নাটোরের গুরুদাসপুর উপজেলায় মায়ের সাথে অভিমান করে বিষপান করে তুলি খাতুন (১৮) নামের এক নববধু আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে তুলি খাতুন নিজের শয়নকক্ষে বিষপান করেন। এসময় বিষপানের বিষয়টি আত্বীয় স্বজন বুঝতে পেরে পাশ্ববর্তী বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে আহাম্মদ পুর নামক স্থানে তার মৃত্যু হয়। মেয়েটির ১ মাসে আগে পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামের ওমর দেওয়ানের ছেলে শাহিন দেওয়ানের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়েটি বাবার বাসাই ছিল।
তুলি মকিমপুর গ্রামের চাপিলা ইউনিয়নের তফিক রহমানের মেয়ে। খবর পেয়ে গুরুদাসপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, মায়ের সাথে অভিমানে সে আত্মহত্যা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/টি