স্পোর্টস রিপোর্টার: ফার্স্টক্লাস ক্রিকেটে সলিড ব্যাটসম্যান হিসেবে উপরের দিকে ব্যাটিং করলেও জাতীয় দলে সাত নম্বরে নামতে হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। আর এ পজিশনে নেমে নিয়মিত চেষ্টা করছেন নিজেকে ফুটিয়ে তুলতে। বলা চলে, বর্তমান পজিশনে তিনি ৮০ ভাগ সফল।
তবে ক্রিকেটবিশ্লেষক এবং ভক্তদের মতে, আরেকটু উপরে এসে ব্যাটিং করলে হয়তো আরো ভালো করতেন মোসাদ্দেক। কিন্তু তিনি জানালেন, চাইলেও সেটি সম্ভব নয়।
শনিবার এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘এইজ লেভেল থেকে সবসময় উপরেই ব্যাট করে আসছি। আমার মনে হয় বাংলাদেশ দলে আমারও উপরে যারা ব্যাট করছেন তাদের আমার চেয়ে সক্ষমতা বেশি, আমি সেটা উপলব্ধি করি। তাদের রেকর্ড অনেক ভালো। চাইলেও ওই জায়গাটা পাব না। পরে আমি এটা নিয়ে কাজ করবো উপরে ব্যাটিয়ের জন্য তৈরি হব।’
বাংলাদেশ দলে বর্তমান ভূমিকা রাখতে প্রিমিয়ার লিগ থেকেই নিজেকে তৈরি করেছেন বলে জানালেন মোসাদ্দেক। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রান করে ম্যাচটা যেভাবে ফিনিশ করেছেন সেটি নাকি প্রস্তুতিরই অংশ।
‘জাতীয় দলে আসার আগে প্রিমিয়ার লিগে প্রস্তুতি নিচ্ছিলাম সহজাত খেলাটাই খেলব। মানসিকভাবে ওভাবেই চেষ্টা করেছি। বাড়তি কিছু করছি না। আয়ারল্যান্ড ও এখানে আসা পর্যন্ত ভাবনা ছিল যেখানেই সুযোগ পাব ভালো কিছু করার চেষ্টা করব। আমি যা পারি তাই-ই করার চেষ্টা করছি। ভারতের বিপক্ষেও সে চেষ্টা করব।