লক্ষ্মীপুরে ৩৫ সংগঠনকে অক্সিজেন ও অক্সমিটার দিলেন জেলা প্রশাসন
লক্ষ্মীপুর করোনা সংক্রমন প্রতিরোধে ৫টি উপজেলার ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণ করেছেন জেলা প্রশাসন।
বুধবার (আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মুক্ত মঞ্চে এসব অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরে এ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, করোনা আক্রান্ত ব্যাক্তিদের সবচেয়ে বেশি দরকার হয় অক্সিজেন। তাই সময় মতো অক্সিজেন না পেলে অনেকাংশে ওই রোগী মারা যায়। স্বেচ্ছাসেবিদের কাজে সন্তুষ্ট হয়ে জেলা প্রসাসনের উদ্যোগে ৫টি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরন করা হয়েছে।
সরকারের পাশাপাশি সমাজের অর্থবিত্তবান ব্যাক্তিরা যেন এ কাজে এগিয়ে আসার আহবনা জানান তিনি।
শাকের মোহাম্মদ রাসেল /বার্তা বাজার/এসবি