তিতাসে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম উদ্বোধন

কুমিল্লার তিতাস উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন আপনজন এর উদ্যোগে জনসচেতনতা মূলক ৩দিন ব্যাপী প্রচারাভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়,এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৪ আগস্ট) উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে প্রচারাভিযান শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) কে এম আবু নওশাদ। ডেঙ্গু প্রতিরোধে করনীয়, ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রাথমিক ব্যবস্থাপনা ও এডিস মশা বংশ বিস্তারের স্থান উল্লেখ করে কড়িকান্দি বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান করেন কে এম আবু নওশাদ।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট আপনজন সংগঠনের নেতবৃন্দ একত্রিত হয়ে প্রচারাভিযান চালানোর সময় উপজেলা আওয়ামী যুলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদও তাদের কার্যক্রমে অংশ গ্রহন করেন।

প্রচারের সার্বিক তত্বাবধানে ছিলেন আপনজন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নাজিরুল ইসলাম মামুন, সভাপতি মনিরা আক্তার, সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদ মিয়া, দপ্তর সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক শান্তা আক্তার, সমাজ সেবা সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।

মোঃ আসলাম /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর