কুষ্টিয়ায় ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন!
দেশব্যাপী ডেঙ্গু সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেছে গণপূর্ত বিভাগ। বুধবার ( ৪ আগস্ট) বেলা ১২ টায় কুষ্টিয়া কালেক্টর চত্তরে ফগার মেশিং দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ জাহিদুল ইসলাম।
এসময় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মোঃ শফিকুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমান, গণপুর্ত সিবিএর সভাপতি জিল্লুর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কুষ্টিয়া জর্জ কোট চত্তর ও পুলিশ লাইন অফিসে ফগার মেশিং দিয়ে এডিস মশা নিধন করে গণপূর্ত বিভাগ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ জাহিদুল ইসলাম।
ফজলুল করিম টুটুল/বার্তা বাজার/টি