কুমিল্লার তিতাস উপজেলায় মাস্ক পরিদান না করায় পথচারী ও সিএনজি চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ আগস্ট) উপজেলার সদর কড়িকান্দি বাজার,বাতাকান্দি বাজার,মাছিমপুর বাজার ,আসমানিয়ায় বাজারে সহকারী কমিশনার (ভূমি ) নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ অভিযান চালিয়ে যারা মাস্ক পরিদান করে নাই তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১শত করে টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কে এম আবু নওশাদ বলেন, যতদিন এই করোনা ভাইরাসের প্রার্দুভাব থাকবে সকলেই সচেতন হয়ে থাকতে হবে এং সকলেই মাস্ক পরিদান করতে হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আবারো সতর্ক করে তিনি বলেন মাস্ক পরে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান।
মোঃ আসলাম /বার্তা বাজার/এসবি