কুষ্টিয়ায় এ সি আই এর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান
কুষ্টিয়ায় এ সি আই ফার্মাসিটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে (বি এম এ) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে এসিআই ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় ৮০ হাজার টাকার চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের হাতে তুলে দেন এসিআই ফার্মাসিটিক্যাল লিমিটেডের কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার তৌফিকুল ইসলাম ও মোঃ আক্তার হোসেন।
এ সময় তারা বলেন, করোনার ঊর্ধ্বগতির কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কে করণা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে বর্তমানে হাসপাতলে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমরা এসিআই ফার্মাসিটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে অক্সিজেন ফ্লোমিটার , ন্যাজাল ক্যানোলা ,মাস্ক, পিপিই ,চিকিৎসা সামগ্রী করোনা রোগের সহায়তায় চিকিৎসকদের হাতে তুলে দিলাম।
এ সময় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন (বি এম এ)বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া শাখা সভাপতি ডঃ মুস্তান জিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আমিনুল হক রতন সাধারণ সম্পাদক বিএমএ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডক্টর দিলদার হোসেন, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ আব্দুল মোমেন, ডঃ তাপস কুমার সরকার, ডঃ আসমা জাহান লিজা, ডঃ রাজীব মৈত্রী, রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি কুষ্টিয়ায় প্রেসক্লাব কেপিসি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ডঃ আমিনুল হক রতন বলেন এসিআই গ্রুপ করুণা রোগীর সহায়তায় যেভাবে এগিয়ে এসেছে এভাবে যদি অন্যান্য ফার্মাসিটিক্যাল এগিয়ে আসতো তাহলে কুষ্টিয়া ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে আরো এগিয়ে যেত।
কুষ্টিয়া/বার্তা বাজার/এসবি