র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০, সিপিসি-২ এর একটি দল।

বুধবার (৪ আগস্ট) বিকেলে র‍্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান “বার্তা বাজারকে” এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯শ’ ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাইম উদ্দিন (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সয়ম তার কাছ থেকে মাদক পরিবাহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া একই দিন রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অপর একটি অভিযানে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিতা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর