কোভিড রেজিস্ট্রেশন সহায়তা করল ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতি

নওগাঁর ২টি উপজেলায় একটি স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন হিসেবে বেশ আলোচিত ভূমিকা পালন করছে ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতি।

সমাজের অবহেলিত সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেনীপেশার মানুষের পাশে সহযোগীতার হাত বাড়ি দিয়ে একেরপর এক সুনাম কুড়িয়ে চলছেন সংগঠনটি।

জানা গেছে, বিভিন্ন রকম সহযোগীতার অংশ হিসেবে মহামারি করোনা মোকাবিলায় নওগাঁর পত্নীতলা এবং ধামইরহাট উপজেলার ১৪টি ইউনিয়নে এবং ২টি পৌরসভায় সংগঠনটি এলাকা ভিত্তিক ভাবে প্রায় ২০হাজার জনকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কাজ সম্পুর্ন করে দিয়েছে।

মোট ১লক্ষ রেজিস্ট্রেশন কার্য সম্পুর্ন করার লক্ষে প্রায় ১৫দিন থেকে ইউনিয়ন প্রতি ৫-৬জন করে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে সংগঠনের সহিত জড়িত সদস্যরা। তাদের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এবিষয়ে সংগঠনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি জানান, মহামারি করোনাকালিন সময়ে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে মানুষদের পাশে রয়েছি এবং আগামীতে সেবামূলক কাজে সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে থাকবো।

সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন জানান, দুই উপজেলা মানুষদের ভ্যাকসিনের আওতায় আনার জন্য আমরা এই উদ্যোগ গ্রহন করেছি এবং শেষ পর্যন্ত চলমান থাকবে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর