চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় চলমান টিকাদান কার্যক্রমকে মানুষের দৌঁড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর একান্ত প্রচেষ্টায় ফটিকছড়ি পৌরসভা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) ফটিকছড়ি করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মহিনুল হাসান, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,বিবিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সেক্রেটারি সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ প্রমূখ।
কেন্দ্রে ভিড় জমিয়েছে নিবন্ধন করা শত শত মানুষ, সন্তোষ প্রকাশ করেছে সাধারণ জনগণ দূরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে না দিয়ে নিকটবর্তী স্থানে টিকা দিতে পেরে।
মোঃ ইউসুফ হোসেন/বার্তা বাজার/এসবি