চুয়াডাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা কর্মসূচী নিয়ে এ্যাডভোকেসী সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ইউনিয়ন পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। এই কর্মসূচিতে ১৮ বছর থেকে কোভিড -১৯ টিকাদান বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলা কনফারেন্স রুমে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা সুলতানা লাকী, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, আব্দুল লতিফ অমল, নজরুল ইসলাম, মুন্সী নাসির উদ্দিন।

এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ,বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর