বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থার পদক প্রবর্তন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক সুলতানা কামাল স্টেডিয়াম নামকরণ অনুমোদিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন জেলা ক্রীড়া সংস্থা ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সভাপতি নির্বাহী সদস্য গোলাম মারুফ মনা, মাসুদুল হক প্রমুখ।
সভাপাতিত্ব করেন শেখ কামাল জন্মবার্ষিকী উদযাপন কমিটি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুন ।
সুমন মিয়া/বার্তা বাজার/এসবি