বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে টিকার নিবন্ধন করে দিচ্ছে ছাত্রলীগ
আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে। টিকা গ্রহণ করতে হলে ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে নিবন্ধন করতে হয়। কিন্তু এই পদ্ধতির সাথে পরিচিত নন এলাকার অধিকাংশ মানুষ। আবার যারা জানেন লকডাউনের মধ্যে নিবন্ধন শেষে টিকা কার্ড ছাপা করানো নিয়ে দুশ্চিন্তায় আছেন।
তবে তাদের এই চিন্তা দূর করতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এর নির্দেশে দক্ষিণখান থানা ছাত্রলীগের সভাপতি তানভীর চৌধুরী রিও এর নেতৃত্বেবাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম করছে দক্ষিনখান থানা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
ছাত্র সংগঠনটির কর্মীরা গত তিন দিন থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করে দিচ্ছেন।
এরপর তারা নিবন্ধন কার্ড ছাপা করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। গত ১ আগস্ট থেকে স্বেচ্ছা শ্রমে এমন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। তাদের এমন কর্মকাণ্ড বেশ প্রশংসা পাচ্ছে। দক্ষিনখান থানা ছাত্রলীগ এর সভাপতি তানভীর চৌধুরী রিও বার্তা বাজার’কে বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি ।
প্রতিটি ওয়ার্ডে ছাত্রলীগ এর কর্মীরা সাধারণ মানুষ এর সেবা করতে সর্বদা নিয়োজিত থাকবে। এলাকার সকল জনসাধারণকে বলতে চাই টিকা নিয়ে আপনি ও আপনার পরিবারকে সুস্থ রাখুন।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/এসবি