অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে টাইগাররা।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুইদল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩১ রানের জবাবে ১০৮ রানেই গুটিয়ে যায় অজিরা। দুর্দান্ত বোলিংয়ে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেল টাইগাররা।
জয়ের ধারা অব্যাহত রাখতে আজ মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচ একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
বার্তা বাজার/নব