দুপুরের আগেই সারাদেশে করোনায় ১৫৭ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা থামছেই না। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। চট্টগ্রামে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।

করোনায় ও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৫ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে খুলনায় নয়জন, কুষ্টিয়ায় সাতজন, ফরিদপুরে ১৪ জন, কিশোরগঞ্জে দুইজন, রংপুরে দুইজন, ঠাকুরগাঁওয়ে তিনজন এবং দিনাজপুরে দুইজনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর