চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এবং পাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পদ্মা নদী পার হওয়ার সময় মাঝ নদীতেই এ ঘটনা ঘটে। এতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়।
বার্তা বাজার/নব