আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানের সুরক্ষা সামগ্রী প্রদান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রহমান।

বুধবার (০৪ আগস্ট) ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের হাতে আব্দুর রহমানের পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

করোনা সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, অক্সিজেন কনসেনট্রেটর, মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানেটাইজার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল আমিন রেজওয়ান ও পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান প্রমুখ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর