অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। আসন্ন এই সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। মূল লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
বার্তা বাজার/নব