পাকুন্দিয়ায় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মধ্য পাকুন্দিয়া গ্রামের হাজী রহমত উল্লাহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ আগষ্ট) সকাল সাড়ে দশটায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি থেকে ৫৪ ফিট দৈর্ঘ্য ৩৪ ফিট প্রস্থ তিন তলা বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক আজিজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সৈয়দুজ্জামান সৈয়দ, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হাসমত উল্লাহ, সমাজ সেবক মোঃ জুয়েল, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান সোহাগ, অত্র মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক বদরুল আমিন সহ মসজিদ কমিটির সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, প্রধান অতিথির সফর সঙ্গী বৃন্দ।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর