কুড়িগ্রামে এক যুবকের বড়শিতে ১৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে।
বুধবার (৪ আগস্ট) সকালে জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকায় ধরলা নদীতে সকালে স্থানীয় যুবকদের বড়শিতে মাছটি ধরা পরে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। পরে একসময় ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ বড়শিতে ধরা পরলে ৩-৪ ঘন্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলতে সক্ষম হন তারা। পরে বিশাল আকারের কাতল মাছটি স্থানীয়রা ১হাজার টাকা কেজি ধরে কিনে ভাগ করে নিয়েছেন।
তিন যুবকের একজন মোঃ আতিকুর বলেন,”আমরা প্রতি বছরেই বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে এ জীবনে এতো বড় মাছ পাই নাই। মাছটি পাওয়ার পর আমাদের এলাকার লোকজন মাছটি জোড় করে ১ হাজার টাকা কেজি ধরে কিনে নিয়েছে।”
কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালি পদ রায় জানান,”আপনার মাধ্যমে জানতে পারলাম যে ১৮ কেজি ওজনের একটি মাছ ধরলা নদীতে বড়শিতে ধরা পড়েছে। তবে আমার জানা মতে ধরলা নদীতে এতো বড় মাছ আগে ধরা পরেছে কিনা আমার জানা নেই। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র নদে এর চেয়েও বড় মাছ ধরা পড়েছে।”
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি