মহামারি করোনায় থামছেইনা আক্রান্ত ও মৃত্যু। নাজেহাল অবস্থা দেশের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১২ জেলায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।
এর মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।
এদিকে ময়মনসিংহে মেডিকেলে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ও ১২ জনের উপসর্গ ছিল। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১৬ জন।
এছাড়া, বরিশাল মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জন এবং বরগুনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনার ৯ জন, কুষ্টিয়ায় ৭ এবং সাতক্ষীরায় ৩ জন রয়েছেন।
এছাড়া ফরিদপুরে মারা গেছেন ১৪ জন।