ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে শনাক্ত ৪২ হাজার

প্রাণঘাতী করোনায় ভারতে আবারও বেড়েছে আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। মৃত্যু হয়েছে ৫৬২ জনের।

ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, ভারতে করোনায় দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। মঙ্গলবারের থেকে বুধবার ১২ হাজার বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬২ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪২২ জনের।

প্রতিবেদনে আরো বলা হয, গত সপ্তাহের মঙ্গলবার ১৩২ দিন পর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর থেকে আবারো বেড়েই চলছিল করোনা সংক্রমণ। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন, শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৪৪ হাজার ২৩০ জন, শনিবার আক্রান্ত ৪১ হাজার ৬৪৯ জন, রোববার আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন, সোমবার আক্রান্ত হন ৪০ হাজার ১৩৪ জন। তবে মঙ্গলবার সংক্রমণ কিছুটা কম ছিল। এরপর বুধবার আবারও দেশটিতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়াল।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি করোনা শনাক্তের তথ্য জানানো হয়। করোনার ভারতীয় অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর