দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছেই না। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে গত দশদিনে গড়ে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে তার মধ্যে বাংলাদেশ একটি। সর্বোচ্চ মৃত্যুর তালিকায় ১২তম পজিশনে রয়েছে বাংলাদেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সর্বশেষ এক সপ্তাহে (২ আগস্ট পর্যন্ত) করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া, দুইয়ে ব্রাজিল, তিনে রাশিয়া, চারে রয়েছে ভারত। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম।
তবে মোট মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দুইয়ে ব্রাজিল ও তিনে রয়েছে ভারত। বাংলাদেশ রয়েছে ২৯তম পজিশনে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের। করোনায় মোট মারা গেছেন ২১ হাজার ৩৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ই ফিরেছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।
বার্তা বাজার/নব