করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), গিয়াসউদ্দিন (৬২), নাসিমা (৫২), সারোয়ার জাহান (৮১), সাইফুজ্জামান (৩৯), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পুর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।
উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), ফজিলা খাতুন (৬০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পুর্বধলার হাবিবুর রহমান (৬২)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৩ জন। এর মধ্যে ২২ জন আছেন আইসিইউতে।
বার্তা বাজার/নব