রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ, ৮ জন উপসর্গ নিয়ে এবং ২ জন করোনা নেগেটিভ হবার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৩৭ টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৪ দশমিক ৯৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১২৭ নমুনায় ২৯ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২২ দশমিক ৮৩ শতাংশ।

মাহাবুল ইসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর