বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ভাসছে ২টি ট্রলার। মঙ্গলবার(৩ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের নাফ নদীর টেকনাফ-সেনটমার্টিন নৌরুটের সাগর মোহনাসংলগ্ন গোলারচর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীদের নিয়ে সেন্টমার্টিন থেকে একটি এবং টেকনাফ থেকে একটি ট্রলার রওনা দেয়। প্রতিটি ট্রলারে অন্তত ২০ জন করে ৪০ জন যাত্রী রয়েছে। উভয় দিক থেকে আসা ট্রলার দুটি নাফ নদীর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সাগর মোহনাসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রী নিয়ে ট্রলার দুইটি ভাসতে থাকে।
রাত ১০টার দিকে প্রশাসনের কাছে ট্রলার ২টি আটকা পড়ার খবর আসে। প্রতিটি ট্রলারে অন্তত ২০ জন করে ৪০ জন যাত্রী রয়েছে। কোস্টগার্ড সদস্যরা রাতই জাহাজ নিয়ে ট্রলার ২টি উদ্ধারের ঘটনাস্থলে যায়।
কোস্টগার্ড সদস্যরা রাত পৌনে ১১টার দিকে দুইটি উদ্ধার জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান ইউএনও।
বার্তাবাজার/পি