রায়পুরে অক্সিজেন ও খাবার নিয়ে ছুটছে ‘সম্মিলিত সেচ্ছাসেবি’ সদস্যরা

করোনার সংকটকালে শহরে অক্সিজেন পাওয়া গেলেও গ্রামে তা প্রায় দুর্লভ। এ সময়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন গ্রামে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন সম্মলিত সেচ্ছাসেবি সদস্যরা। সাথে কর্মহীনদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। শিক্ষার্থী ও তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য” এই সেবা দিয়ে যাচ্ছেন।

সেচ্ছাসেবি-সংগঠন সূত্রে জানা যায়, পৌরসভাসহ ১০টি ইউনিয়নে কাজ করছেন একজন করে টিম লিডার। বিত্তবান, প্রবাসী ও নিজেদের অর্থায়নে এসব কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠনটি।

প্রথম পর্যায়ে গত বছরের মার্চ মাসে টিমের সদস্যের নিজদের অর্থায়নে পৌরসভাসহ বিভিন্ন গ্রামে জীবাণুনাশক প্রয়োগ করেছেন সদস্যরা। হ্যান্ডস্যানিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, বিদেশ ফেরত ব্যক্তিদের সচেতন করে তোলাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়। উপজেলায় একসাথে এক হাজার অসহায় দরিদ্র ও দিনমজুর কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে সংগঠনটি উপজেলার মধ্যবিত্ত কর্মহীন পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়া অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জরুরি উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচির আওতায় কর্মহীন মধ্যবিত্ত পরিবার এবং অসচ্ছলদের মাঝে খাবার, নগদ অর্থ ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

শহরের এক বিধবা মহিলার তিন মেয়ে নিয়ে মানবেতর জীবন-যাপন। তার পাশে দাঁড়ায় এ টিম। মহিলাটির বাড়িতে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। টিনশেডের ঘর নির্মাণ ও সেলাই মেশিন দেয়া হয়।।

তৃতীয় ধাপে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে চালু করেছেন বিনামূল্যে ‘ অক্সিজেন সেবা’। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মাঝে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সেবায় সহযোগিতা করেছেন রায়পুরের ইউএনও-ওসিসহ বিভিন্ন ব্যাবসায়ী ও দানশিল ব্যাক্তিগন।

এটিমের নেতা আবদুর রহমান তুহিন বলেন, আলহামদুলিল্লাহ। রায়পুর উপজেলা “সম্মলিত স্বেচ্চাসেবী পরিবারের” ফ্রী অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করেছি। মঙ্গলবার দুপুরে প্রথম দিন সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের মা কুলসুমা বেগম (মধুপুর মুন্সিবাড়ী) করণা পজিটিভ নিয়ে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অক্সিজেন ব্যবস্থা (সাময়িক) শর্ট হয়ে রোগীর অবস্থা খারাপ হয়েছে।, হুমায়ুনের ফোন পেয়েই তৎক্ষণাৎ সরকারের পিটালে একটা অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দেই।

এসময় দক্ষিণ কেরোয়া বশির উল্লাহ পন্ডিত বাড়ির ফজলুল করিম অসুস্থ হয় তার ছেলে সাদ্দাম হোসেনের ফোনপেয়ে অক্সিজেন সিলিন্ডার পাঠাই। আমাদের জন্য দোয়া করবেন। আগামীর সুস্থ পৃথিবী চাই।এ ফরিয়াদ মহান প্রতিপালকের কাছে।

রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরি বলেন,‘ সম্মিলিত সেচ্ছাসেবি সংগঠনের কার্যক্রম দেখে আমরা খুবই আনন্দিত। তাদেরকে সহযোগিতা দিয়েছি ও আরো দিবো।

ওসমাণ গণি/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর