লালমনিরহাটের কালীগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে মৃত্যুবরণ করেছেন চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুবাস চন্দ্র রায়।
মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় এলাকার নিজ বাড়ির সুপারী বাগানে এ ঘটনা ঘটে।
প্রভাষক সুবাস চন্দ্র রায় ওই গ্রামের মৃত প্রসন্ন রায়ে ছেলে। এরপর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
স্থানীয়রা জানান,বেলা ১২ টার দিকে গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে পাশের সুপারি বাগানে যান প্রভাষক সুবাস । ঘাস কাটার সময় ঘাসের ভিতরে থাকা ভিমরুলের ঘরে হাত লাগলে শতাধিক ভিমরুল কামড় দেয়।
পরে সুবাসের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দীর্ঘ ২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় সত্যতা নিশ্চিত করে বলেন, শতাধিক ভিমরুলের কামড়ের কারণে বিষক্রিয়ায় হয়। হাসপাতালে দ্রুত নিয়ে আসলে তাকে বাঁচানো যেত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/এসবি