মামলা করায় ধর্ষিতার পরিবারের ওপর হামলা: ব্যবস্থা নেননি পুলিশ!

চরফ্যাসনে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে প্রভাবশালীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ধর্ষিতার পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ আগস্ট) বিকালে নজরুলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুক্তভোগীর বসত ঘরে ঢুকে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আহত ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। মামলা দায়েরের ২৮ দিন অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

মঙ্গলবার (৩ আগস্ট) ভুক্তভোগী মা মামলার বাদী বার্তা বাজারকে জানান, তিনি ও তার স্বামী বাড়িতে ছিলেন না। তার মেয়ে একা বাড়িতে থাকার সুযোগে প্রভাবশালী আসামিরা ক্ষিপ্ত হয়ে মামলার আসামি ধর্ষক আনোয়ার প্যাদা ও রিয়াজ দলবল নিয়ে তার বসত ঘরে ঢুকে তার ভুক্তভোগী শিশু কন্যাকে মারধর শুরু করেন।

তিনি প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মেয়ে উদ্ধারে এগিয়ে এলে তাকেও এলোপাতারী মারধর করে ঘরের আসবাপত্র ভাংচুর করেন। মা ও ভুক্তভোগী মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর পরই তিনি দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেননি পুলিশ। মামলা দায়ের করার ২৮দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। প্রভাবশালী আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে তার পরিবার।

জানাযায়,গত ৪জুলাই রাতে তিনি এবং তার স্বামী বাড়িতে ছিলেন না। গভীর রাতে প্রতিবেশী শামছু প্যাদার ছেলে আনোয়ার ও আনিছ প্যাদার ছেলে রিয়াজ নামের দুই যুবক বসত ঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তার ১২ বছর বয়সী শিশু কন্যাকে হাত বেঁধে মুখ চেপে ধরে জোরপুর্বক ধর্ষণ করেন।

এসময় তার শিশু মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসে প্রতিবেশীদের সহায়তায় হাত বাধাবস্থায় মেয়েকে উদ্ধার করেন।

ঘটনার পরদিন ৫ জুলাই দক্ষিণ আইচা থানায় দুই যুবককে আসামি করে মামলা দায়ের করেছেন। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের পরপরই মামলা তুলে নিতে অব্যহত হুমকি দিয়ে আসছিলেন।

অভিযুক্ত আনোয়ার প্যাদা জানান, ওই পরিবারটি অহেতুক ভাবে আমাদেরকে মামলা দিয়ে হয়রানী করছে। তাদের বাড়িতে হামলা ও মারধরের বিষয়টি সঠিক নয়।

মামলার তদন্তকারী কর্মকর্ত উপ-পরিদর্শক আসফাকুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থ্যা নেয়া হবে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর