জামালপুরের ইসলামপুরের উপজেলায় ডিসলাইনের কাজ করতে গিয়ে বিদ্যুতের শকে ছিটকে পড়ে লোহার আঘাতে আমির হামজা(৩৮) নামে এক ডিস শ্রমিকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ মুন্সিপাড়া এলাকার মৃত আমজল মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে পৌর শহরের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র আব্দুল কাদের সেক জানান, পৌর শহরের ধর্মকুড়া বাজারের একটি ডিসকন্টোল রুমে কাজ করতে আমির হামজা। বিকালে কবরস্থান এলাকায় একটি বাড়িতে ডিস লাইনের কাজ করতে যান।
কাজ করার এক পর্যায়ে বিদ্যুতের শকে ছিটকে পড়ে মাথায় লোহার আঘাত লাগে। এতে সে ঘটনার স্থলেই মারা যান।
ইয়ামিন মিয়া/বার্তা বাজার/এসবি